স্বাধীনতা বিরোধীরা ১৫ আগষ্টের মতো একটা দুর্ঘটনা ঘটাতে তৎপর: আ.স.ম. ফিরোজ

0
স্বাধীনতা বিরোধীরা ১৫ আগষ্টের মতো একটা দুর্ঘটনা ঘটাতে তৎপর: আ.স.ম. ফিরোজ

অতুল পাল: জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি সাবেক চীফ হুইপ বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা আ.স.ম. ফিরোজ বলেছেন, বাংলাদেশের মধ্যে বিএনপি এবং স্বাধীনতা বিরোধি পাকিস্তানের দোসর গোষ্ঠী এখনো সক্রিয়। তারা ১৫ আগষ্টের মতো দেশে আরেকটি দুর্ঘটনা ঘটাতে চায়। এজন্য তারা নানা ষড়যন্ত্র করেই চলেছে। পিঁয়াজ, লবন এবং চাউল নিয়েও তারা ষড়যন্ত্রে লিপ্ত। আমাদের মনে রাখতে হবে শেখ হাসিনাকে হারালে বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিতে আর কোন নেতাকে পাওয়া যাবে না। এজন্য সকল ধরণের ষড়যন্ত্র রুখে দিতে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন সহ সাধারন মানুষকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা উপহার দিতে রাতদিন নিরলশভাবে কাজ করে যাচ্ছেন। তার সাহসী মনোভাবের কারণে দেশে বড় বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। দেশে বেকারত্ব কমে আসছে। মাথাপিছু আয় বেড়েছে। বিশ্ব দরবারে বাংলাদেশ উন্নয়নের মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে। শেখ হাসিনা তার বলিষ্ঠ নেতৃত্বের জন্য বিশ্ব দরবার থেকে ৪৬ টি পুরষ্কারে ভূষিত হয়েছেন। যা দেখে স্বাধীনতা বিরোধীদের গাত্রদাহ শুরু হয়েছে। রোববার বাউফলের নাজিরপুর ও কালাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আ.স.ম. ফিরোজ এসব কথা বলেন। নাজিরপুর ইউনিয়নে মুক্তিযোদ্ধা সামসুল আলম মিয়া এবং কালাইয়া ইউনিয়নে মোশারেফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেরনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক এসএম ফয়সাল আহমেদ মনির মোল্লা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হারুন অর রশিদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতালেব হাওলাদার, মহিলা ভাইস চেয়ারমান মরিয়াম বেগম নিশু প্রমূখ।