জয়নাল আবেদীন : যারা দলকে না জানিয়ে নির্বাচন থেকে সরে গেছে তাদের বিরুদ্ধে শৃঙখলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন রংপুর ৩ আসনের জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।
মঙ্গলবার সন্ধ্যায় রংপুর সদর উপজেলার পানবাড়ি বাজার, শিবের বাজার ও মমিনপুর বাজারে লাঙ্গল মার্কার নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি ।
গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, আমাদের রাজনীতিটি মুদ্রার এপিট ওপিট নয। আওয়ামী লীগ বিএনপি নয়। এটা একটা সত্যিকারের রাজনীতি। যদি আমরা এগিয়ে নিতে পারি, হয়তো দেশের জনগণ আবার আমাদেরকে মূল্যায়ন করবে।
তিনি বলেন, যখন আমরা দেখলাম আন্দোলন হচ্ছে দুই পাশে। এক পাশে একটা এই সংবিধানের অধীনে নির্বাচন করেই ফেলবে, আর একটা আছে যে কোনো ভাবে হোক নির্বাচন প্রতিরোধ করবে। আমাদের জাতীয় পার্টিকে ভাঙ্গার ষড়যন্ত্র করা হয়েছে। আমাদের দলের অর্থ ছিল না, আমাদের দলে অনেক অর্থশালী লোক ছিল কিন্তু সেখানে আমরা থাকতে পারবো না। কিন্তু জনগণের জন্য আমরা সংসদে থাকলে ষড়যন্ত্রের শিকার না হয় তাহলে আমরা জনগণের জন্য সেবা করতে পারব, হয়তো ভবিষ্যতে আমরা জনগণের জন্য আরও বড় কিছু করতে পারব। কিন্তু এই মুহূর্তে আমরা এমন কোন হটকারী সিদ্ধান্ত নিতে পারবো না। আমাদের রাজনীতি হারিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। আমরা কোন মহাজোট করি নাই। এবং আমরা কোন সিট ভাগাভাগি করি নাই। পরিষ্কারভাবে আমি বলতে চাই। আমাদের শুধু একটা দাবি ছিল যা আমরা সংসদে যেতে চাই সংসদে থাকতে চাই যেহেতু আমাদের রাজনীতি সংসদে থাকাতে আমরা কথা বলার সুযোগ পেয়েছি আমাদের কথা দেশবাসীকে শুনাতে পেরেছি।
তিনি আরো বলেন, জাতীয় পার্টি যদি শক্তিশালী হয়, তাহলে রংপুরের উন্নয়ন হবে। বঞ্চনা ও বৈষম্য থেকে রক্ষা পাবে রংপুরের মানুষ। আমি নির্বাচিত হলে রংপুরের প্রত্যাশিত উন্নয়ন উপহার দিবো। মতবিনিময় সভায় রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন লেবু সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

