জয়নাল আবেদীন: লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যাকারী আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে নগরীর ৩৩টি ওয়ার্ডের নেতাকর্মীদের অংশগ্রহণে টাউনহল থেকে বিক্ষোভ মিছিলটি বেরহয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় নেতাকর্মীরা হত্যাকান্ডের ছবি সম্বলিত ফেস্টুন হাতে নিয়ে খুনিদের ফাঁসির দাবীতে শ্লোগান দিতে থাকেন। মিছিলটি শাপলা চত্তরে গিয়ে শেষ হলে সেখানে মহানগর জামায়াতের আমির এটিএম আজম খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জাামায়তের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাহবুবার রহমান বেলাল, মহানগরের সেক্রেটারী একে এম আনোয়ারুল হক কাজল, মহানগর নেতা অ্যাড. কাওছার আহমেদ সহ অন্যরা।
এতে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর দেশের রাজনীতির ইতিহাসে এক কলংক জনক অধ্যায়। এদিনে প্রকাশ্য দিবালোকে আওয়ামীলীগের সন্ত্রাসীরা লগি, বৈঠা, পিস্তল, বোমা হামলা চালিয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীদের নৃশংস ভাবে হত্যা করে নারকীয় উল্লাস করা হয়েছিল। এ ঘটনা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছিল। সেই লোমহর্ষক হত্যা কান্ডের এখন পর্যন্ত বিচার হয়নি। দেশ ও জাতির স্বার্থে হত্যাকারীদের গ্রেফতার সহ দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিতের দাবী জানান জামায়াত নেতারা।

