জয়নাল আবেদীন: রংপুরে ধানের শীষের প্রচার মিছিল ও রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফার লিফলেট বিতরণ করেছে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। গতকাল বুধবার দুপুরে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপি’র দলীয় কার্যালয় প্রাঙ্গনে মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,মহানগর বিএনপি’র সদস্য ও ড্যাব নেতা ডাঃ নিখিল চন্দ্র গুহ। বক্তব্য রাখেন, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরান হোসেন, সদস্য সচিব নুর হোসেন সুমনসহ অন্যরা। এ সময় বক্তারা বলেন, গণঅভ্যুথ্থান পরবর্তী সাধারণ মানুষের চাওয়া একজন পরিচ্ছন্ন রাজনীতিবীদকে সংসদে পাঠানো। যার নামে কোন মামলা, চাঁদাবাজির অভিযোগ নেই, যিনি সাধারণ মানুষের বিপদ-আপদে সর্বদা থাকেন।
রংপুর মহানগর বিএনপি’র সদস্য সচিব অ্যাড. মাহফুজ-উন-নবী ডন একজন পরিচ্ছন্ন রাজনীতিবীদ। ফ্যাসিস্ট সরকারের আমলে তার ১০ বছরের কারাদন্ড হয়েছিল। তিনি জেল-জুলুম, নির্যাতন ভোগ করার পরও দলকে সুসংগঠিত করতে কাজ করেছেন। নেতাকর্মীদের বিপদে-আপদে পাশে থেকেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে যেন রংপুর-৩ সদর আসনে বিএনপি’র মনোনিত প্রার্থী করা হয়, এই দাবী কেন্দ্রের প্রতি রাখছি।
এরপর ব্যানার-ফেস্টুন, বিএনপি’র প্রতীক ধানের শীষ নিয়ে সহ¯্রাধিক নেতাকর্মী বাদ্যযন্ত্রের তালে তালে প্রচার মিছিলে অংশ নেন। মিছিলটি গ্রান্ড হোটেল মোড় থেকে সালেক পাম্প, প্রেসক্লাব, জাহাজ কোম্পানী মোড়, পায়রা চত্ত¡র, সিটি বাজার হয়ে পাবলিক লাইব্রেরী মাঠে গিয়ে শেষ হয়। এ সময় পথচারীসহ নগরীর ব্যবসায়ীদের মাঝে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।

