বিএনপির ৩১ দফার খবর পৌঁছাতে আক্কেলপুরের শ্যামপুরে তাঁতশিল্পীদের সাথে মতবিনিময়

0
বিএনপির ৩১ দফার খবর পৌঁছাতে আক্কেলপুরের শ্যামপুরে তাঁতশিল্পীদের সাথে মতবিনিময়
জয়পুরহাট প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের খবর পৌঁছাতে আক্কেলপুরের শ্যামপুরে তাঁতশিল্পীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় তাঁতপল্লী আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম (সিআইপি)। এসময় স্থানীয় বিএনপি নেতা গোলাম মোস্তফার সভাপতিত্বে আরো বক্তব্য দেন, তাঁতশিল্পী আলী আহম্মেদ আখের, আঃ রহমান প্রমুখ।
মতবিনিময় সভায় তাঁতশিল্পীরা তাদের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করলে  ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম বিএনপি ক্ষমতায় এলে এই এলাকার তাঁতশিল্পকে উন্নত করতে পদক্ষেপ নেয়া হবে বলে আশ্বাস দেন। সভাশেষে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরন করেন এবং ধানের শিষে ভোট চান তিনি।