শার্শা আসনে বিএনপির মনোনয়ন পূর্নবিবেচনার দাবিতে গণজমায়েত

0
শার্শা আসনে বিএনপির মনোনয়ন পূর্নবিবেচনার দাবিতে গণজমায়েত

যশোর প্রতিনিধি: যশোর ৮৫/১ শার্শা আসেন বিএনপি মনোনয়ন পুর্নবিবেচনার দাবিতে গণজমায়েত হয়েছে।

বুধবার(৫ নভেম্বর) বিকালে উপজেলার নাভারন বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এ গণজমায়েত অনুষ্ঠিত হয়।

গণজমায়েত চলাকালে উক্ত স্থানে হাজির হন উপজেলা বিএনপি সভাপতি ও ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীর্ষের মনোনয়ন প্রতাশী আবুল হাসান জহির।

তিনি গণজমায়েতে অংশগ্রহণকারীদের উদ্দেশ্য বলেন,আপনারা শান্ত থাকেন। দল অবশ্যই মনোনয়ন পুর্নবিবেচনা করবে।কারণ গত ১৭ বছর এই শার্শার বিএনপি হাল ধরেছি।মামলা খেয়েছি,রক্তাক্ত হয়েছি।সুখে দুঃখে জনগণের পাশে থেকেছি। আপনাদের সাথে নিয়ে সকল আন্দোলন সংগ্রাম সফল করেছি।দুর্দিনে একমাত্র আমি এই শার্শায় বিএনপির হয়ে সকল দোলীয় কার্যক্রম সফল করেছি।তাই সকলে শান্ত থাকুন দল অবশ্যই মনোনয়ন পুনর্বিবেচনা করবে। জনগনের চাওয়াকে অবশ্য দল মূল্যায়ন করবে।যে মনোনয়ন ঘোষণা হয়েছে সেটা প্রথমিক মনোনয়ন এবং সম্ভাব্য প্রার্থী।তাই হতাস না হয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করুন।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মাজেদ,আব্দুস সাত্তার, জামাল হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাশক মামুনুর রশীদ,প্রচার সম্পাদক নজরুল ইসলাম,দপ্তর সম্পাদক প্রভাশক আলমগীর কবির,সহ সাংগঠনিক সম্পাদক মন্টু, স্বনির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা। কায়বা ইউনিয়ন বিএনপি’র সভাপতি রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওলিয়ার রহমান, গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক,ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান,সাধারণ সম্পাদক আব্দুল জব্বার,সাংগঠনিক সম্পাদ সালাউদ্দিন আহম্মেদ, লক্ষনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবিব খোকন,সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন লিটন,নিজামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনসার আলী,যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম,সহ সভাপতি আহম্মদ আলী,উলাশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন,সহসভাপতি খোকন মেম্বার,বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন,বেনাপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক খোকন,শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন,মোজাফফর, জাহিদ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক ওয়াসি উদ্দিন, যুগ্ন আহ্বায়ক তৌহিদ হোসেন। ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান,ওলামাদলে উপজেলা সভাপতি হান্নান,সাধারণ সম্পাদক আনোয়ারুল,মৎস্যজিবী দলের সাধারণ সম্পাদক সোহারাব হোসেন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।