রংপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

0

জয়নাল আবেদীন: মুজিব বর্ষের সফলতা দূর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা এই শ্লোগানে বিভাগীয় নগরি রংপুরে র‌্যালি আলোচনা সভা ভুমিকম্প ও অগ্নিকান্ড নির্বাপণ মহড়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বৃহস্পতিবার জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে ।

সকালে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় চত্তর থেকে র‌্যালি বের হয় । র‌্যালিটি নগরির সড়কগুলো প্রদক্ষিণ শেষে জিলা স্কুল মাঠে আলোচনা সভা এবং ভুমিকম্প ও অগ্নিকান্ড নির্বাপণ মহড়া প্রদর্শিত হয় । আলোচনা অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম রাব্বানী ।এ সময় ফায়ার ব্রিগেডকর্মীরা এবং রেডক্রিসেন্ট সদস্যরা দূর্যোগকালে নিজেদের কিভাবে রক্ষা করা যায় তার কৌশল এবং অগ্নিকান্ড নির্বাপণ করার কৌশলগুলো প্রদর্শন করেন ।