সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বৃহস্পতিবার ২১ জুলাই উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ বেতারের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মোঃ উজ্জ্বল হোসেন এতে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন। উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা , শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে বক্তাগণ বাল্যবিবাহ প্রতিরোধে নানামুখী কার্যক্রমের কথা জানান।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ উজ্জল হোসেন বলেন, বাল্যবিবাহ সামাজিক সমস্যা। এটি প্রতিরোধে আমাদের সবাইকে কাজ করতে হবে।উপজেলা প্রশাসন নিয়মিত কাজ করে চলেছে। সবাই মিলে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করতে হবে।
জানা গেছে গত সাত বছর ধরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আই.ই.এম ইউনিটের আর্থিক সহযোগিতায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার সারাদেশে এর আয়োজন করে আসছে । আগামী ৩০জুলাই শনিবার রাত ০৮ টা ১০ মিনিটে উপ পরিচালক মোঃ আমিরুল ইসলামের তত্বাবধানে,সহকারী পরিচালক তোফাজ্জল হোসেনের প্রযোজনায় বাংলাদেশ বেতার ঢাকা ক ও এফ এম ১০৬ মেগাহার্টজ এ তারুণ্যের কন্ঠ প্রচার হবে।

