মায়ের হাত ধরে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

0

বাংলাদেশ প্রতিবেদক: জয়পুরহাটে মায়ের হাত ধরে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় আনিকা বুশরা রিশা (৫) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এঘটনায় রিশার মাসহ এক শিক্ষার্থী আহত হয়েছেন। রবিবার সকালে সদর উপজেলার জয়পুরহাট-বদলগাছির সড়কের দুর্গাদহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনিকা বুশরা রিশা নওগাঁর বদলগাছির চাকলা গ্রামের শাহীনের মেয়ে। সে মুহিউস সুন্নাহ তালীমুল কুরআন নূরানী মাদ্রাসার প্লে শ্রেণির শিক্ষার্থী।

ওসি সিরাজুল ইসলাম জানান, রিশা ও তার বন্ধু বিল্লাহ মায়ের হাত ধরে মাদ্রাসায় যাওয়ার জন্য রাস্তা পারাপার হচ্ছিলেন। এসময় দ্রুতগ্রামী একটি মোটরসাইকেল পেছন দিক থেকে তাদের ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় আনিকা বুশরা রিশা মারা যান।