শাহজাদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ

0
শাহজাদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ

বিমল কুন্ডু: সিরাজগঞ্জের শাহজাদপুরে ১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফসী রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। কৃষি অধিদপ্তরের উদ্যোগে ২০২২-২৩ অর্থ বছরে খরিপ- ২/২০২৩-২৪ মৌসুমে উফসী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রণোদনা আওতায় ওই বীজ ও সার বিতরন করা হয়।

১৩ জুন মঙ্গলবার দুপুরে স্থানীয় উপজেলা পরিষদ চত্বরে বীজ ও সার বিতরন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার জেরিন আহমেদ ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলি, উপজেলা প্রকৌশলী নূর নবী খান প্রমুখ। পরে অতিথিবৃন্দ উপজেলার ১৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি উফসী রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএমপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত উপ- সহকারি কৃষি কর্মকর্তা সহ সরকারি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।