কুয়াকাটায় সৌজন্য সাক্ষাতে কেন্দ্রীয় যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল

0
কুয়াকাটায় সৌজন্য সাক্ষাতে কেন্দ্রীয় যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল

মিজানুর রহমান বুলেট: বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মঈনুল হাসাম খান নিখিল শুক্রবার রাতে কুয়াকাটা সফরে এসেছেন। সফরে এসে কুয়াকাটা সমুদ্র সৈকত, পায়রা সমুদ্র বন্দর, তাপবিদ্যুৎ কেন্দ্র সহ সরকারের কলাপাড়া উপজেলার মেঘা প্রকল্প গুলো ঘুরে দেখেন।

কুয়াকাটা সফরকালে কলাপাড়া উপজেলা, মহিপুর থানা, কুয়াকাটা পৌরসভা ও পটুয়াখালী জেলা যুবলীগের নেতৃবৃন্দের সাথে সৌজন্যে সাক্ষাতে মিলিত হয়।

কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড: শামীম আল সাইফুল সোহাগের নেতৃত্বে যুবলীগ সাধারণ সম্পাদকের কুয়াকাটা আগমনে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় তাকে নিয়ে শোভাযাত্রা করেন স্থানীয় নেতৃবৃন্দ।

সৌজন্যে সাক্ষাতকালে স্থানীয় নেতৃবৃন্দকে যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাঈনুল হোসেন খান নিখিল বলেন, আগামী নির্বাচনে আওয়ামীলীগ আবারও ক্ষমতায় আনতে একযোগে কাজ করার নির্দেশনা দেন। শেখ হাসিনার নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়তে যুবলীগকে সামনে থেকে কাজ করার নির্দেশনা দেন। বিএনপি জামাতের নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আগামীতে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করে উন্নয়নের ধারা অব্যাহত রাখবে নেতাকর্মীদের এমন বিশ্বাস ও আস্থা নিয়ে এগিয়ে যাবার আহবান জানান। কেন্দ্রীয় যুবলীগ নেতা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে সৌজন্যে সাক্ষাতেও মিলিত হন।

শনিবার রাতে কুয়াকাটা পৌর আওয়ামী লীগ অফিসে মহিপুর থানা যুবলীগ আহবায়ক মিজানুর রহমান বুলেট’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা যুবলীগ সভাপতি এ্যাড, শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাড, সৈয়দ সোহেল, কুয়াকাটা পৌর সাবেক মেয়র , আওয়ামী লীগ সভাপতি আঃ বারক মোল্লা, কেন্দ্রীয় যুবলীগ সদস্য হুমায়ূন কবির, মাসুদুর রহমান, কুয়াকাটা পৌর আওয়ামী লীগ সাধারন সম্পাদক মনির আহমেদসহ মহিপুর থানা যুবলীগ ও কুয়াকাটা পৌর যুবলীগের শত শত নেতা কর্মীরা।আজকে বিকেলে স্বপরিবারে ঢাকার উদ্দেশ্য রওনা হবে।