মানিকগঞ্জ প্রতিনিধিঃ প্রতি বছর বিজয়ের মাস ১৬ই ডিসেম্বর কে কেন্দ্র করে মানিকগঞ্জ শহরের মূল কেন্দ্রে অনুষ্ঠিত হয় মানিকগঞ্জ বিজয় মেলা ।মেলাটির পূর্ব নাম ছিল ‘এক ডিসেম্বরের মেলা’ । বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই ১৬ই ডিসেম্বরকে কেন্দ্র করে এ মেলার নামকরণ করা হয়েছে ‘বিজয় মেলা, । বর্তমানে প্রতিবছর খুবই ঘনঘটার মাধ্যমে এ মেলার আয়োজন করা হয় । মেলার আয়োজন ১৫ দিনের জন্য নির্ধারিত হলেও প্রায় এক মাস ব্যাপী চলতে থাকে ।
চলতি মাসের ৫ই ডিসেম্বর থেকে মেলা শুরু হলেও মেলার উদ্বোধনী অনুষ্ঠান করা হয় ১৩ই ডিসেম্বর । মেলা উদ্বোধন করেন বাংলাদেশের সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং বর্তমান মানিকগঞ্জ ৩ আসনের সংসদ নির্বাচনের নৌকা প্রতীকের অপ্রতিতদ্বন্দ্বী প্রার্থী জনাব আলহাজ্ব জাহিদ মালেক স্বপন । মানিকগঞ্জের কেন্দ্রে জেলা প্রশাসক কার্যালয়ের পাশে এবং বর্তমান বয়েজ স্কুল মাঠ নামে পরিচিত মাঠে জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়ে থাকে ।
এখানে হাজার হাজার মানুষের সমাগমন ঘটে । শিশু থেকে শুরু করে বয়স্কদের নিত্য প্রয়োজনীয় যাবতীয় জিনিসের সমারোহ খুবই ভালোভাবে নজরে পড়ে ।সামনে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ২৬ শে ডিসেম্বর বিজয় মেলার সমাপ্তি ঘোষনা করেন মেলা কমিটির সভাপতি জনাব আব্দুল মোমিন খান । মেলায় ঘুরতে আসা কয়েকজন বালককে মেলা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, ” প্রতিবছর পূর্ণ ডিসেম্বর মাস আমরা এই মেলার আনন্দ উপভোগ করে থাকি । আজ বিকালে ঘুরতে আসলাম, এমন মুহূর্তে মাইকে উচ্চস্বরে মেলার সমাপ্তি ঘোষনা করা হয় । মনে হল এ ঘোষণা মেলা সমাপ্তির নয় বরং আমাদের আনন্দের এক অংশের সমাপ্তের ঘোষণা করা হলো । যাইহোক, প্রতিবছরের ন্যায় এ বছরও খুবই আনন্দের সাথে মেলা উপভোগ করেছি । অপেক্ষায় থাকবো যদি হায়াত থাকে, আগামী বছরও মেলার আনন্দ আরো ভালোভাবে উপভোগ করবো । বিদায় হে আনন্দ উল্লাসের মানিকগঞ্জ বিজয় মেলা ।”

