রংপুরে শীতার্তদের মাঝে লেপ বিতরণ

0
রংপুরে শীতার্তদের মাঝে লেপ বিতরণ

জয়নাল আবেদীন্:বিভাগীয় লেখক পরিষদ রংপুরের উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র হিসেবে ২শ লেপ বিতরণ কার্যক্রম শুরু করেছে। সোমবার সকালে রংপুর টাউন হল প্রাঙ্গনে বিভাগীয় লেখক পরিষদের সভাপতি সাবেক রংপুর পৌরসভা চেয়ারম্যান কাজী মোঃ জুন্নুনের সভাপতিত্বে ২৫জন শীতার্তকে লেপ দেয়া হয় ।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় লেখক পরিষদের সাধারণ সম্পাদক জাকির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জামান সোহাগ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজ রহমান, চিত্রশিল্পী নবনূর আলী। এসময় কাজী মোহাম্মদ জুননুন বলেন একটি কম্বল দিলে সেটি এক বছরের মধ্যেই নষ্ট কওে ফেলে । এছাড়াও দরিদ্র অনেক পরিবার পাতিল কিম্বা কড়াইয়ে অতি গরম পানিতে কম্বল ধুতে গিয়ে কম্বলগুলো নষ্ট করে ফেলে । তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি একটি করে লেপ বিতরণ করলে সেটি তারা যত্ন করে রাখবেন । তাছাড়া একটি লেপ কমপক্ষে ৫/৭ বছর ব্যবহারও করেতে পারবেন ।

এদিকে বিভাগীয় লেখক পরিষদ রংপুরের উদ্যোগে ব্যাতিক্রমী এই লেপ বিতরণ উদ্দ্যোগকে স্বাগত জানিয়ে রংপুর নগরীর বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যাক্তির পক্ষ থেকে লেখক পরিষদকে সহযোগিতা করা আশ্বাস প্রদান করেছেন ।