রংপুরে ৭ দিনব্যাপী বিভাগীয় বইমেলার উদ্বোধন

0
রংপুরে ৭ দিনব্যাপী বিভাগীয় বইমেলার উদ্বোধন

জয়নাল আবেদীন: রংপুরে ৭ দিন ব্যাপী রংপুর বিভাগীয় বইমেলা উদ্বোধন করা হয়। সংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায়, জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহযোগিতায় ও রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের বাস্তবায়নে, গতকাল শনিবার বিকালে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে রংপুর বিভাগীয় বইমেলা ফিতাকেটে উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন ।

স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আবু জাফর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন একুশে এবং স্বাধীনতা দু‘বার পদক প্রাপ্ত বিশিষ্ট জন এ্যাড. এসএম আব্রাহাম লিংকন, সংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব নাফরিজা শ্যামা, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ মিজানুর রহমান মিজান, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (সিটিএসবি) আবু বকর সিদ্দিক, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পরিচালক নেসার উদ্দীন আয়ূব, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুল হাসান রুমি, রংংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আব্দুল মান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর অতিরিক্ত জেলা প্রশাসক মো: হাবিবুল হাসান রুমি । রংপুর বিভাগীয় বইমেলা মোট ৫৫ টি স্টল অংশ নেন।