জয়নাল আবেদীন: রংপুর ডিবি পুলিশ ৫ কেজি গাঁজা উদ্ধার সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ।
ডিএসবি‘র অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম সাংবাদিকদের জানিয়েছেন গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে রংপুর -কাউনিয়া মহাসড়কের কাউনিয়া থানার ৫নং বালাপাড়া ইউনিয়নের নিচপাড়া মৌজাস্থ আবুল কালামের খাবারের দোকানের সামনে পাকা রাস্তায় শনিবার সকাল পৌনে সাতটায় একটি লাল রংয়ের প্রাইভেট কার তল্লাশি করে চালকের পিছনের সিটের নিচে গাড়ির তেলের ট্যাংকির ভিতরে বিশেষ কায়দায় কাল পলিথিনের ভিতরে ১০ টি পোটলায় ৫ কেজি গাঁজা উদ্ধার সহ মো: ফয়সাল ইসলাম ও মো: নাজিম ইসলাম বুভয়ের বাড়ি রংপুরের আদী শহর মাহীগঞ্জের বীরভদ্র বালাটারী নামক এলাকায় ।
এসময় উক্ত প্রাইভেট কার ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে ।

