জয়নাল আবেদীন: সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপুমনি বলেছেন,বিগত সময়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর ভাতা ভোগী নির্বাচনে জনপ্রতিনিধিদের অসৎ সম্পৃক্ততা থাকতে পারে। কিন্তু বর্তমানে ভাতা প্রদানে কোন হয়রানি নেই। ভাতাভোগী শনাক্ত ও নির্বাচন পদ্ধতি অনেক স্বচ্ছ করা হয়েছে। আগামীতে আর অভিযোগ থাকবে না। রবিবার সকালে রংপুর সমাজসেবা কার্যালয়ে ক্যান্সার, কিডনী, লিভারসিরোসিস, স্ট্রোকপ্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ২শ৯জন রোগীর হাতে ১ কোটি ৪লাখ ৫০ হাজার টাকার চেক তুলে দেন এবং অনগ্রসর জনগোষ্ঠির ১০জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
সমাজল্যানমন্ত্রী বলেন, সমাজসেবা কল্যাণ মন্ত্রণালয়ের সকল কাজ স্বচ্ছতার মাধ্যমে করার চেষ্টা করা হচ্ছে। এখন জিটুপি পদ্ধতিতে ভাতা ভোগীদের মোবাইলে টাকা চলে যাচ্ছে এবংবাড়িতে বসেই তারা সরকারী এসব সহায়তা পেয়ে যাচ্ছেন। সকলের সামনে ভাতা ভোগী নির্বাচন ও লাইভ আইডেনটি ফিকেশনের ব্যবস্থা করা হচ্ছে। এতে করে ভাতা ভোগী নির্বাচন সম্পর্কে কারো আপত্তি থাকলে তা গুরুত্বসহকারে নিস্পত্তি করা হবে। আমরা চাই যাদের প্রাপ্যতা রয়েছে তারা ছাড়া যেন সরকারী সহায়তা অন্য কেউ না পায়। এর মধ্যে কোনঅসাধু ব্যক্তি থাকলে তার বিরুদ্ধে অবশ্যই তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন, সমাজসেবা বিভাগীয় কার্যালয়ের পরিচালক ফজলুল কবীর, জেলাপ্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা পুলিশ সুপার ফেরদৌসআলী চৌধুরী,সমাজসেবা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোশাররফ হোসেন মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার মারুফ হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল মতিন সহ অন্যরা। এরপর দুপুরে সমাজকল্যান মন্ত্রী ডাঃ দীপুমনি রংপুর নগরীর হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার পরিদর্শন করেন। সেখানে উচ্চ রক্তচাপ দিবসেরআলোচনা সবায় অংশ নেন তিনি। সভায় তিনি বলেন বর্তমান সরকারের আমলে সামাজিক নিরাপত্তার আওতায় ১লাখ ২৬ হাজার কোটি টাকা প্রতিবছর খরচ হচ্ছে আর রংপুর হাইপার টেনশন এন্ড রির্সাস সেন্টার দীর্ঘ দিন থেকে এই অঞ্চলের দরিদ্র মানুষদের স্বাস্থ্যসেবা দিয়ে আসছে তাই তাদের জন্য সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের পক্ষ থেকে কতটুকুন সাপোর্ট দেয়া যায় সেটি অব্শ্যই ভেবে দেখা হবে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টারের জনক মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃজাকির হোসেন, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃশাহ মোঃ সরওয়ার জাহান, উপাধ্যক্ষ ডাঃ মাহফুজার রহমান, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান, মহানগর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আবুল কাশেম, হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লাভলী সহ অন্যরা।

