রংপুরের অপহৃত শিশু সৈয়দপুর থেকে উদ্ধার, দুই অপহরণকারী গ্রেফতার

0
রংপুরের অপহৃত শিশু সৈয়দপুর থেকে উদ্ধার, দুই অপহরণকারী গ্রেফতার( ইনসেট অপহৃত শিশু)

জয়নাল আবেদীন: রংপুর থেকে অপহরণের দুই দিন পর শিশু আশিক (৫) সৈয়দপুর উপজেলার মোজার মোড় থেকে উদ্ধার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার পুলিশ। এঘটনায় দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে। সোমবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে এক সংবাদ সন্মেলনে এই তথ্য জানান পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ বিপিএম। সংবাদ সম্মেলনে তিনি বলেন, নগরীর তাজহাট খেড়বাড়ী এলাকার কাল্লু মিয়ার শিশু পুত্র আশিক (৫) কে অপহরণ করে নিয়ে যায় অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি। এঘটনায় শিশুটির পিতা ২ জুন তাজহাট থানায় একটি অপহরণ মামলা করে। এরপর অপহরণকারীরা শিশুটির পিতার কাছে এক লাখ টাকা মুক্তিপন দাবী করে। মুক্তিপনের টাকা না দিলে শিশুটিকে হত্যার হুমকি দেয় তারা। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) এর নেতৃত্বে সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন), জমির উদ্দিন, তাজহাট থানান ওসি শেখ রোকোনুজ্জামানসহ পুলিশ সদস্যরা নীলফামারী জেলার সৈয়দপুর থানার পুলিশের সহযোগীতায় সৈয়দপুরের মোজার মোড় এলাকা থেকে শিশু আশিককে উদ্ধার করে। অপহরনের সাথে জড়িত থাকায় শাহীন মিয়া (২০)কে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্য মতে অপহরনকারী ও মুক্তিপন দাবী কারী দলের নেতা রনি ইসলাম (২৫)কে গ্রেফতার করে। তাদের দুই জনের বাড়ি সৈয়দপুরের পূর্ব বেলপুকুর পাকাধারা এলাকায়।