ছাত্র শিবিরের কুরআন প্রশিক্ষণে সন্ত্রাসী হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

0
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

রংপুর প্রতিনিধি: ছাত্রশিবির আয়োজিত কুরআন প্রশিক্ষণ অনুষ্ঠানে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
করেছে রংপুর মহানগর ইসলামী ছাত্র শিবির। গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর শাপলা চত্ত¡র থেকে বিক্ষোভ
মিছিলটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। প্রেসক্লাব প্রাঙ্গনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্র শিবির কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক সিফাত আল মাহিম,রংপুর মহানগরের সভাপতি নুরুল হুদা, সেক্রেটারী আতিকুজ্জামান আতিক, জেলা সভাপতি ফিরোজ মাহমুদ, সেক্রেটারী হামিদুল ইসলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সভাপতি সুমন সরকার, সেক্রেটারী আব্দুর রাকিব, রংপুর মহানগর অফিস সম্পাদক সাজ্জাদ হোসেন সহ অন্যরা।

এ সময় বক্তারা বলেন, গত ১৯ অক্টোবর নোয়াখালীর কাসেম বাজার জামে মসজিদে ইসলামী ছাত্র শিবিরের কোরআন প্রশিক্ষণে বিএনপি, ছাত্রদল-যুবদলের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।

এতে শিবিরের কমপক্ষে ১৫ জন নেতাকর্মী আহত হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই
ফ্যাসিবাদকে আমরা ৩৬ দিনে মুক্ত করেছি, আপনাদের দেশ ছাড়া করতে ৩৬ ঘন্টা সময় লাগবে না। বক্তারা
আরও বলেন, কুরআনের উপর আঘাত আসলে আপনার নিশ্চিহ্ন হয়ে যাবেন। ছাত্রদল-যুবদলকে আমরা সতর্ক
করতে চাই। আপনারা কোরআনের কাছে মাথা নত করেন। না হলে আপনাদের পরিণতি ফেরাউন, নমরুদ ও
ফ্যাসিস্ট হাসিনার মত হবে। আমরা প্রশাসনকে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবী জানাচ্ছি। না হলে
সাধারণ জনগণকে নিয়ে তাদের রুখে দেয়া হবে।