ছোট ভাইয়ের পরকীয়ার জেরে বড় ভাই পিটিয়ে হত্যা!, আটক ১

0
ছোট ভাইয়ের পরকীয়ার জেরে বড় ভাই পিটিয়ে হত্যা!, আটক ১

মো: রবিউল ইসলাম: লক্ষ্মীপুরের কমলনগরে ছোট ভাইয়ের পরকীয়া’র কারনে বড় ভাই জয়নাল হোসেনকে পিটিয়ে হত্যা করার অভিযোগ নবীর হেসেন নামে এক যুবকের বিরুদ্ধে। রবিবার (৩০ জুন) ভোররাতে উপজেলার চর কাদিরা ইউনিয়নের চর বসু এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় অভিযুক্ত নবীর হেসেনকে আটক করেছে পুলিশ। নিহত জয়নাল হোসেন কমলনগর উপজেলার চর বসু গ্রামের বসির আহমেদের ছেলে। অভিযুক্ত নবীর হেসেন একই এলাকার ওলি উল্যাহ’র ছেলে। স্থানীয়রা ও পুলিশ জানান, দীর্ঘদিন থেকেই জয়নালের ছোট ভাই গনি পাশ^বর্তী নবীর হেসেন এর স্ত্রীর সাথে পরকীয়ার সম্পর্ক চলে আসছে। সে সুবাদে গনি ভোররাতে নবীর ঘরে প্রবেশ করেন। বিষয়টি নবী টের পেরে ডাকাত বলে চিৎকার করেন। এতে তাৎক্ষনিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে। পরে গনির বড় ভাই জয়নাল ছুটে আসলে, নবীর সাথে তার কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে জয়নালের মাথায় আঘাত করেন নবীর। এতে প্রচুর রক্তক্ষরন হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইকবাল হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত নবীকে আটক করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।