নবাবগঞ্জে তিন মাস ধরে অ্যাম্বুলেন্স বিকল, রোগী পরিবহনে দুর্ভোগ

0
দিনাজপুর
নবাবগঞ্জে তিন মাস ধরে অ্যাম্বুলেন্স বিকল, রোগী পরিবহনে দুর্ভোগ

অমর চাঁদ গুপ্ত অপু: সরকার যখন স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধ পরিকর, ঠিক সে সময় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা ৩১ শয্যা থেকে উন্নীতকরণ ৫০ শয্যা হাসপাতালে দীর্ঘ তিন মাস ধরে ভর্তি থাকা রোগী পরিবহনের একমাত্র অ্যাম্বুলেন্সটি বিকল হয়ে পড়ে রয়েছে। এর কারণে রোগীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। বাধ্য হয়ে ভুক্ত ভোগীরা বাহির থেকে মাইক্রোবাস, প্রাইভেট কার, ভটভটি, নছিমন-করিমনসহ পাগলুসহ রিকশা ভ্যানে অতিরিক্ত টাকা ব্যয় করে ঝুঁকিপূর্ণ অবস্থায় মুমুর্ষূ রোগীদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যেতে হচ্ছে। গত ২৭ শে জুন অনুষ্ঠিত উপজেলা আইন শৃঙ্খলা রক্ষা কমিটির মাসিক সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হলে জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্সটি সচল করার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মশিউর রহমান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খায়রুল ইসলাম তপন বলেন, অচল অ্যাম্বুলেন্স সচল করতে তিনি কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছেন।