ধানমন্ডি থেকে সাবেক সিএমপি কমিশনার আব্দুল জলিল মন্ডল গ্রেপ্তার

0
ধানমন্ডি থেকে সাবেক সিএমপি কমিশনার আব্দুল জলিল মন্ডল গ্রেপ্তার

বাংলাদেশ প্রতিবেদকঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানায় পুলিশের জালে ধরা পড়লেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার আব্দুল জলিল মন্ডল। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর ধানমন্ডির নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আব্দুল জলিল মন্ডলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এছাড়াও তিনি ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত ঘটনার মামলার অন্যতম অভিযুক্ত আসামি।

গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে হাজির করা হবে। ২০১৩ সালের চাঞ্চল্যকর শাপলা চত্বর মামলা এবং ট্রাইব্যুনালের ওয়ারেন্ট—এই দুই কারণেই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা জোরালো হচ্ছে।