কটিয়াদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

0
কটিয়াদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

কটিয়াদী প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় খরিপ ১/২০২৫-২৬ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার ৪ এপ্রিল দুপুরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ -২ (কটিয়াদী -পাকুন্দিয়া) সংসদীয় আসনের সংসদ সদস্য এডভোকেট জালালুদ্দিন। এ সময় তিনি বর্তমান সরকারের কৃষক নীতিমালা এর প্রশংসা করে বলেন সরকার কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, বিনা মূল্যে বীজ ও সার বিতরণের ফলে কৃষকদের ফসলের উৎপাদন খরচ কমবে এবং তারা আউশ চাষে আরও উৎসাহিত হবে। কৃষকদের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন আর এই লক্ষ্যই আমরা নিরলসব ভাবে কাজ করে যাচ্ছি। উদ্বোধনী অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম ভূঁইয়া।

অনুষ্ঠান শেষে ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে জনপ্রতি ধান বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি এবং এম ও পি সার ১০ কেজি করে বিতরন করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, মুমুরদিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী, জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক ও আচমিতা ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের সদস্যবৃন্দ। এবং স্থানীয় ইলেকট্রনিক্স ওপ্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।