পটুয়াখালীর বহালগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত 

0
পটুয়াখালীর বহালগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত 

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর বহালগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় ‘সনাক-টিআইবি’র সহায়তায় অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এর মধ্যে ছিল সীমানা প্রাচীর নির্মাণ ও খেলার মাঠ উপযোগীকরণ, অনুপস্থিত শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণ, নির্ধারিত সিডিউল অনুযায়ী নিয়মিত পাঠদান ও শিক্ষার গুণগত মান বৃদ্ধি, নতুন নীতিমালার আলোকে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠন ও তা কার্যকর করা।

প্রধান শিক্ষকের ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধি এবং জেন্ডার সংবেদনশীল ও নারীবান্ধব সেবা (নারী ও পুরুষের জন্য পৃথক টয়লেট) নিশ্চিত করা। পাশাপাশি বিদ্যালয়ের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে জরুরী কার্যকরী ব্যবস্থা নেয়ার সঠিক পরিকল্পনা ও কৌশল নির্ধারণ করা হয়।