চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে ২০ জনকে পুশইন, বিজিবির বাধায় শূন্যরেখায় অবস্থান

0
চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে ২০ জনকে পুশইন, বিজিবির বাধায় শূন্যরেখায় অবস্থান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে ২০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। শনিবার (২০জুন) সকাল ৬টার সময় তাদের ভারতীয় ভূখন্ড থেকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানো হয়। তবে বিজিবি সদস্যদের প্রতিরোধের মুখে তারা বাংলাদেশ ভূখণ্ডে আসতে পারেনি। বিজিবি ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান ,পুশইন করা ২০ জনের মধ্যে ৫জন পুরুষ, ১১জন নারী ও ৪জন শিশু রয়েছে। চৌকা সীমান্তের ১৭৭/২ আর পিলার সংলগ্ন এলাকা দিয়ে তাদের বাংলাদেশের দিকে ঠেলে পাঠায় ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের সুকদেবপুর ক্যাম্পের সদস্যরা। খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদের অবস্থান নিশ্চিত করে এবং বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশরোধে অবস্থান নেয়। এ অবস্থায় ওই ২০ জন সীমান্তের শূন্যরেখায় খোলা আকাশের নীচে অবস্থান করছেন। সকাল সাড়ে ৮ টার পতাকা বৈঠক হলেও কোন ফোলপ্রসু আলোচনা হয়নি। সীমান্তে স্থানীয় লোকজনের উপস্থিত লক্ষকরা গেছে এবং উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। উভয় পাশে বিজিবি ও বিএসএফ কঠোর অবস্থানে রয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। সাম্প্রতিক সময়ে সীমান্তে পুশইনের একাধিক ঘটনার প্রেক্ষাপটে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।