জয়পুরহাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছোট যমুনা নদীতে পোনামাছ অবমুক্তকরণ

0
জয়পুরহাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছোট যমুনা নদীতে পোনামাছ অবমুক্তকরণ

​জয়পুরহাট প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে জয়পুরহাটে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা বিএনপির উদ্যোগে শহরের ছোট যমুনা নদীর বারো শিবালয় মন্দির ঘাটে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছোট যমুনা নদীর পানিতে পোনামাছ অবমুক্ত করেন।

​এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা পরিষদের প্রশাসক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক এম. এ ওহাব, জেলা কৃষকদলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেনসহ জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

​কর্মসূচিতে বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের ঘোষিত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ ও প্রাণিসম্পদ রক্ষায় এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। নদী-নালার প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও দেশীয় মাছের বংশবৃদ্ধিতে এই পোনামাছ অবমুক্তকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।