জয়নাল আবেদীনঃ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘দেশ-দেশ, বাংলাদেশ’ ‘ধর-ধর লীগ ধর, ধইরা-ধইরা জবাই কর’ ‘ধর-ধর লীগ ধর, ধইরা-ধইরা জেলে ভর’ এসব স্লোগানে মূখরিত হয়ে রংপুর জেলা ও মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে রংপুর জেলা যুবদলের উদ্যোগে কেন্দ্রীয় সহ সভাপতি ও রংপুর জেলা সভাপতি মোঃ নাজমুল আলম নাজুর সভাপতিত্বে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ মিছিলটি নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণরায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রাকিব হোসেন, সহ সভাপতি তারেক হাসান সোহাগ, আনোয়ার হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব রায়, সহ সাধারণ সম্পাদক তামজিদুল ইসলাম গালিব, মাহামুদুল হাসান রানাসহ জেলা ও উপজেলা থেকে আগত নেতৃবৃন্দরা। অপরদিকে একই সময় রংপুর মহানগর যুবদলের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয় হতে শুরু করে নগরীর প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন চত্বরে গিয়ে শেষ করে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়ে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. মাহফুজ উন নবী ডন। মহানগর যুবদলের আহবায়ক নুরুন্নবী চৌধুরী মিলনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ন আহবায়ক জহির আলম নয়ন, যুগ্ন আহবায়ক ওয়াহেদ মুরাদ, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিনসহ মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, “এই দেশের অধিকাংশ মানুষ যখন ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় বসিয়েছে এবং দেশ নেতা বিএনপির চেয়ারম্যান, তারুণ্যের অহংকার তারেক রহমানকে প্রধানমন্ত্রী করেছে, ঠিক সেই সময় ফ্যাসিস্ট আওয়ামীলীগ তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করে যাচ্ছে। পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের ভেতরে হত্যা, খুন, ধর্ষণ ও জ্বালাও পোড়াও, ভাংচুর করে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে যাচ্ছে। এই দেশের কিছু ব্যবসায়ীরা আওয়ামীলীগের সন্ত্রাসীদের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য অর্থ দিয়ে সহযোগিতা করছে। দেশের ভেতরে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আমার প্রশাসনের কাছ হতে আশা করছি। অন্যথায় আমরা ব্যবস্থা গ্রহণ করবো যার দায় দায়িত্ব প্রশাসনকে নিতে হবে।”

