ধর্ম পরিবর্তনের আশ্বাসে অবৈধ মেলামেশা, ছাত্রী অন্তঃসত্তা

0
ধর্ম পরিবর্তনের আশ্বাসে অবৈধ মেলামেশা, ছাত্রী অন্তঃসত্তা

কাগজ প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের ধুকুরঝাড়ী টাকাহাড়া গ্রামে
সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করার আশ্বাস দিয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীর সঙ্গে একাধিকবার অবৈধভাবে শারীরিক মেলামেশা করে অন্তঃসত্ত্বা করার অভিযোগ উঠে মোহিন চন্দ্র সিংহ (২৩) নামে এক যুবকের বিরুদ্ধে । দীর্ঘদিন শারীরিক মেলামেশার ফলে পঞ্চম শ্রেণির ওই ছাত্রী এখন ৬ মাসের অন্তঃসত্ত্বা।

ধর্মের কারণে প্রথমে বিষয়টি ভুক্তভোগী ছাত্রীর পরিবার গোপন করলেও এখন বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যে তৈরী  হয়েছে।

এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানায় সোমবার ৫ই আগস্ট রাতে ওই যুবকসহ তার ভাই বিদ্যানাথ সিংহ (২১), তার বাবা প্রফুল্ল চন্দ্র সিংহ (৪৮) এবং তার মা মিলন বালাকে (৪৫) আসামি করে মামলা দায়ের করে ছাত্রীর বাবা।

প্রায় ৩-৪ মাস পূর্বে সনাতন ধর্ম ত্যাগ করে মুসলিম হয়ে বিয়ে করার আশ্বাস দেখিয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে মোহিন চন্দ্র সিংহ। গত বছরের ২৫ ডিসেম্বর স্কুলছাত্রীকে বাড়িতে একা পেয়ে সারারাত অবৈধভাবে শারীরিক মেলামেশা করে। এরপর বিয়ের প্রলোভনে নানা সময়ে একাধিকবার শারীরিক মেলামেশার ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই স্কুলছাত্রী। বিষয়টি এলাকায় প্রকাশ হলে মীমাংসার জন্য চাপ দেয় স্থানীয় মোড়লরা।

বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাব্বেরুল হক জানান, স্কুলছাত্রীর বাবা সোমবার বিকালে অভিযোগ দায়ের করার পর স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষা করিয়েছি। ২৪ সপ্তাহের অন্তঃসত্ত্বার প্রমাণ ও ডাক্তারি সার্টিফিকেট পাওয়ার পর সোমবার রাতে মামলা দায়ের করা হয় এবং ৩ নম্বর আসামি ওই যুবকের বাবাকে আটক করা হয়।

বাকি আসামিদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে বলে ওসি আরও জানান, মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে গ্রেফতার করা আসামিকে আদালতে পাঠানো হয়েছে।