জয়নাল আবেদীন: রংপুর ডায়াবেটিক সমিতির আয়োজনে রংপুর সিটির শেষ এলাকা মেকুড়া উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আড়াইশো নারী পুরুষকে স্বাস্থ্য সেবা প্রদান করা হয় । শনিবার এই স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে জানা যায় সেখানকার শতকরা চল্লিশভাগ মানুষ ডায়াবেটিস রোগে আক্রান্ত যার মধ্যে নারী রোগীর সংখ্যাই বেশি ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তামপাট ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান ও বিএনপি নেতা মো: হাসান আলী । এসময় উপস্থিত ছিলেন রংপুর ডায়াবেটিক সমিতির সভাপতি প্রফেসর ডা: মো: আব্দুর রউফ, সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মনজুরুল ইসলাম, সহ সভাপতি জয়নাল আবেদীন যুগ্ম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: জাহাঙ্গীর, পরিচালনা পরিষদের সদস্য সামসাদ বেগম গিণি, মেকুড়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো: শাহাজাদা মিয়া আজীবন সদস্য ডা: রোজিনা আখতার বানু, অঅজীবন এ্যাডভোকেট মুনীর চৌধুরী বিশিষ্ট সমাজসেবী মোকছেদুর রহমান ডলার বিশিষ্ট ব্যবসায়ি খোরশেদ আলম বাবু ।
উল্লেখ্য রংপুর ডায়াবেটিক সমিতির বিশেষঞ্জ চিকিৎসক ডা: আনছারীর নেতৃত্বে ৫ সদস্যের একটি দল চিকিৎসা সেবা প্রদান করেন ।

