কেন্দুয়ায় ভুয়া চক্ষু চিকিৎসক’কে এক লক্ষ টাকা জরিমানা

0
কেন্দুয়ায় ভুয়া চক্ষু চিকিৎসক'কে এক লক্ষ টাকা জরিমানা

হুমায়ুন কবির: নেত্রকোণার কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন সুলতানা এবং
লেঃ কমান্ডার এম শোভন খান, বিএন কোম্পানী কমান্ডর র‍্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর যৌথ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলার রামপুর বাজারে মায়ের দোয়া ফার্মেসী হতে মোঃ মোজাম্মেল হক নামে এক ভূয়া চক্ষু চিকিৎসক”কে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোজাম্মেল হক উপজেলা নওপাড়া ইউনিয়নের বহুলী গ্রামের সাহাব উদ্দিন এর ছেলে তিনি দীর্ঘদিন যাব রামপুর বাজারে মোঃ সায়েদুল ইসলামের মায়ের দোয়া ফারর্মেসীতে চেম্বার নিয়ে
চোখের ডাক্তার সেজে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন।

সোমবার ১৯ অাগস্ট উপজেলার রামপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় তার ডাক্তারি কাগজ পত্র দেখাতে বললে তা দেখাতে ব্যর্থ হওয়ায় তাকে কে এক লক্ষ জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট।