আহসান হাবিব: চট্টগ্রামের ফটিকছড়িতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি একে-২২ রাইফেল ও ৬৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে ফটিকছড়ির ভূজপুর থানার কোটাবাড়িয়া গ্রামের শিকদার পাড়ায় গোলাগুলির ওই ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি অস্ত্র চোরাকারবারে জড়িত বলে র্যাব কর্মকর্তাদের ধারণা।
র্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মাশকুর রহমান জানান, নিহতের বয়স আনুমানিক ৪০ বছর, তার নাম-পরিচয় জানাতে পারেনি র্যাব। তবে ওই ব্যক্তি অস্ত্র চোরাকারবারে জড়িত বলে ধারণা করছি।
তিনি বলেন, ফটিকছড়িতে ‘অস্ত্র বেচাকেনার’ খবর পেয়ে র্যাবের একটি টহল দল গেলে এ সময় রাস্তার পাশ থেকে সন্ত্রাসীরা টহল দলের গাড়ির দিকে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। কিছু সময় দুইপক্ষেও গোলাগুলির পর সন্ত্রাসীরা পালিয়ে যায়। এরপর ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একজনের লাশ উদ্ধারের পাশাপাশি একটি একে-২২ রাইফেল এবং ৬৩ রাউন্ড গুলি পাওয়া যায়।

