কাশ্মীরে মুসলীম গণহত্যার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল

0
কাশ্মীরে মুসলীম গণহত্যার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল

হুমায়ুন কবির: কাশ্মীরে মুসলীম গণহত্যা, ভারতীয় আগ্রাসন বন্ধ ও তাদের স্বাধীনতার দাবীতে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(৩০আগস্ট) বিকালে বাংলাদেশ খেলাফত আন্দোলন নেত্রকোনা জেলা শাখার উদ্যেগে এই বিক্ষোভ মিছিল বের করা হয়।

বিকালে শহরের বারহাট্টা রোড এলাকার মিফতাহুল উলুম মাদরাসা প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে মোক্তারপাড়াস্থ বড় মসজিদের সামনে গিয়ে শেষ হয়।

পরে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। এসময় তারা কাস্মীরে মুসলীম গণহত্যা বন্ধ করে তাদের স্বাধীনতার প্রদানের জোর দাবী জানান।