আক্কেলপুরে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

0
আক্কেলপুরে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

আতিউর রাব্বী তিয়াস: জয়পুরহাটের আক্কেলপুরে পুকুরের পানিতে ডুবে রিয়াজ আকন্দ (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা ১২ টায় উপজেলার গোপীনাথপুর ইউনিয়নে হরিপুর গ্রামে ঘটনাটি ঘটে। এলাকাবাসীরা জানায়, আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নে হরিপুর গ্রামের দুলাল আকন্দের ৫ বছর বয়সী পুত্র মো. রিয়াজ আকন্দ পুকুরে গোসল করতে নামে। এসময় পুকুর হতে উঠতে দেরী হলে তার মা পুকুরে গিয়ে তার ভাসমান লাশ দেখতে পায়। এ সময় শিশুটির মায়ের চিৎকারে প্রতিবেশিরা এসে শিশুটির লাশ মৃত্যু অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে। গোপীনাথপুর ইউনিয়ন পরিষের চেয়্যারম্যান আবু ছাইদ জোয়ারদার বলেন মৃত্যু খবরটি আমাকে তার পরিবার মোবাইল ফোনে নিশ্চিত করেছেন। আক্কেলপুর থানার কর্মকর্তা (ওসি) তদন্ত আবু রায়হান, মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।