চান্দিনা পৌর মেয়র ও বণিক সমিতি সভাপতির মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড লাভ

0
চান্দিনা পৌর মেয়র ও বণিক সমিতি সভাপতির মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড লাভ

ওসমান গনি: ব্যবসা বাণিজ্য ও সাংগঠনিক দক্ষতায় বিশেষ অবদানের রাখায় মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০১৯ লাভ করেন- চান্দিনা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম এবং চান্দিনা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. এরশাদ আলী ভূইয়া। সাউথ এশিয়া স্যোসাল কালচারাল ফোরাম এর আয়োজনে রাজধানী ঢাকার সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচিকাঁচার মেলা মিলনায়তনে ওই এ্যাওয়ার্ড প্রদান করা হয়। শনিবার (৫ অক্টোবর) বিকেলে এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি সিকদার মকবুল হক এর নিকট থেকে ওই সম্মাননা ক্রেস্ট ও সনদ পত্র গ্রহণ করেন তারা। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন- বিএলডিপি’র চেয়ারম্যান সাবেক মন্ত্রী এম.নাজিম উদ্দিন আল আজাদ। বিচারপতি সৈয়দ আবু কাওসার মো. দবিরুস্বান এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন- কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ও মিডিয়া ব্যক্তিত্ব ব্যারিস্টার জাকির আহমেদ। এসময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- সাউথ এশিয়া স্যোসাল কালচারাল ফোরাম এর চেয়ারম্যান শাহ্ধসঢ়; আলম চুন্নু, মহাসচিব এম.এইচ আরমান চৌধুরী। ক্যাপশনঃ চান্দিনা (কুমিল্লা)ঃ ব্যবসা বাণিজ্য ও সাংগঠনিক দক্ষতায় বিশেষ অবদানের রাখায় প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি সিকদার মকবুল হক এর নিকট থেকে মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড গ্রহণ করেন- চান্দিনা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও চান্দিনা পৌরসভার মেয়র মোঃ মফিজুল ইসলাম এবং চান্দিনা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. এরশাদ আলী ভূইয়া।