কুষ্টিয়ায় দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় নির্মাণাধীন ইটের দেয়াল ধসে লিজা (৩) ও মরিয়ম (৩) নামে দুই শিশু নিহত হয়েছে।
নিহত লিজা ওই এলাকার ইমারুল হকের মেয়ে এবং মরিয়ম একই এলাকার মৃত মশিউর রহমানের মেয়ে।
আজ সোমবার সন্ধ্যায় কুষ্টিয়ার সদর উপজেলার গংগাবর কান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, লিজা ও মরিয়ম সন্ধ্যায় প্রতিবেশী ফজলুর রহমানের নির্মাণাধীন বাড়ির পাশের বড়ই গাছের নিচে খেলছিল। ওই সময় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে শিশু দু’টির গায়ের ওপর পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।