রংপুরে বেশি দামে লবণ বিক্রির অভিযোগে দশ ব্যবসায়ীকে ১লাখ টাকা জরিমানা

0
রংপুরে বেশি দামে লবণ বিক্রির অভিযোগে দশ ব্যবসায়ীকে ১লাখ টাকা জরিমানা

জয়নাল আবেদীন: রংপুরে বেশি দামে লবণ বিক্রির অভিযোগে দশ ব্যবসায়ীকে প্রায় এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মঙ্গলবার বিকেল থেকে একশ্রেণীর মানুষ গুজব ছড়ায় লবনের দাম বৃদ্ধি পেয়ে ১শ টাকা কেজি হয়েছে । এরপর সন্ধ্যায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট আরাফাত রংপুরের বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করেন ।এছাড়াও বিভিন্ন স্থান থেকে ৭/৮জনকে আটক করে । পরে মুচলেকা ও আর্থিক জরিমানা নিয়ে ছেড়ে দেওয়া হয় তাদের ।নগরীর সিটি বাজার এলাকার ভোলা স্টোর নামে এক ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও জেলার পীরগঞ্জ উপজেলায় একই অভিযোগে আবু বক্কর ও মানিক মিয়া নামে দু‘লবণ ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।এদিকে রংপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কতৃর্পক্ষ গুজব ছড়িছে লবণের দাম বেশি নেওয়ার অপরাধে রংপুর মহানগরের বাস টার্মিনাল ও ক্যাডেট কলেজ মোড় এলাকায় চারজন ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা আর্থিক জরিমানা করেছে এর আগে বিকেলে সিটি বাজারে দোকানে মূল্য তালিকা না টাঙানোর অপরাধে কয়েকজন কাঁচামাল ব্যবসায়ীকে ১০ হাজার জরিমানা করে ।লবণ গুজব বন্ধ করাসহ জনসাধারণকে বিভ্রান্ত না হবার আহ্বান জানিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সন্ধ্যায় মহানগরী এবং জেলার প্রতিটি উপজেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়। তবে পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ লবণ গুজব রুখতে মাইকিং, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বিরোধী প্রচারণা ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময়সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা অব্যাহত রেখেছেন।জেলা প্রশাসক আসিব আহসান এপ্রতিনিধিকে বলেছেন গুজব রুখবার সকল পদক্ষেপ নেয়া হয়েছে জেলার সবর্ত্র নির্বাহী ম্যজিষ্টেটগণ ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন । শুধু তাই নয় গুজব সৃষ্টিকারীদের সনাক্ত করতে পারলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে বলা হয়েছে । এব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর উপ-পরিচালক কৃষিবিদ খন্দকার নুরুল আমিন জানান, ‘গুজবের কারণে সাধারণ মানুষ যাতে বিভ্রান্ত না হয়, সেজন্য আমরা কাজ করছি। পাশাপাশি ব্যবসায়ীরা যাতে বেশি দামে লবণ বিক্রির সুযোগ না পায়, এজন্য বাজার মনিটরিংয়ের সাথে অভিযোগ প্রমাণ সাপেক্ষে জরিমানাও করা হচ্ছে।’ তিনি গণমাধ্যম কর্মীদের সহযোগীতা কামনা করেন।