রংপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিদেশী নাগরিকদের সংখ্যা বাড়ছে

0
রংপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিদেশী নাগরিকদের সংখ্যা বাড়ছে

জয়নাল আবেদীন: রংপুর বিভাগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান বিদেশী নাগরিকদের উপস্থিতি দিন দিন বেড়ে চলছে। যার মধ্যে শতকরা ৯০ ভাগই শিক্ষার্থী। এরা লেখাপড়া করছে রংপুর মেডিকেল কলেজ, হাজী দানেশ বিশ্ববিদ্যালয়, বেসরকারী প্রাইম মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, কমিউনিটি মেডিকেল কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে। এর ফলে এ অঞ্চলে অর্থনীতির গতি যেমন বাড়ছে সরকারের তহবিলে জমা হচ্ছে রাজস্ব । রংপুর বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের কর্মকর্তারা জানান, গত ৭ বছরে রংপুর পাসপোর্ট ও ভিসা অফিস থেকে বিশ্বের ৩২টি দেশের ৪ হাজার ৫শ২০টি ভিসা নবায়ন হয়েছে। এর মধ্যে নেপাল ও ভারতীয়দের সংখ্যাই বেশি। ডেন্টাল কলেজ, কমিউনিটি মেডিকেল কলেজ উপ ব্যবস্থাপনা পরিচালক জানান, বিদেশী নাগরিকদের পর্যাপ্ত সুযোগ সুবিধা ও নিরাপত্তা দেওয়া হলে রংপুরে তাদের উপস্থিতি আরো বাড়বে। কারণ রংপুর এখন শিক্ষার নগরীতে পরিণত হয়েছে। এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো।পরিসংখ্যনে দেখা গেছে, ১৭ সালে ভিসা নবায়নের জন্য জমা হয়েছে ১ হাজার ১শ০৫টি ও ১৮ সালে তা বেড়ে হয়েছে ১ হাজার ৪শ৪৩টি। চলতি বছরের জুলাই মাস পর্যন্ত জমা হয়েছে ৭শ৭৪টি।রংপুরে ২০১২ সালে ৮ ফেব্রুয়ারী মেশেন রিডেবল ভিসা (এমআরভি) চালু হওয়ার পর থেকে ছলতি বছরের জুলাই মাস পর্যন্ত সাড়ে ৭ মাসে মোট ভিসা নবায়ন করা হয়েছে ৪ হাজার ৫শ২০টি। এখন পর্যন্ত চাকরীজীবি, শিক্ষার্থী, ব্যবসায়ী, পর্যটক, ফ্যামেলি পর্যটক, মিশনারি, নো-ভিসা রিকোয়ার্ড ও রিসার্সসহ ৩৩টি শ্রেণিতে ভিসা নবায়ন করা হয়ে থাকে। একই সময়ে নবায়নের মাধ্যমে সরকার রাজস্ব পেয়েছে ৯৭ লাখ ৬শ৭৫ টাকা। ৩২টি দেশের মধ্যে ভিসা গ্রহণকারী দেশের মধ্যে নেপাল শীর্ষে রয়েছে। এদের সংখ্যা ১ হাজার ৯শ৭৫ জন। ভারতীয়দের সংখ্যা ১ হাজার ৬শশ৫৩ জন। তৃতীয় স্থানে চায়না ব্যবসায়ী সংখ্যা ৫শ৩৭ জন, সোমালিয়া ১শ১৪ জন, পাকিস্থান ৭৭ জন, ভূটান ৬২, মালদ্বিপ ২৯ জন, নাইজেরিয়া ২৩ জন, আমেরিকা ও বেলজিয়ামের সংখ্যা ৫ জন করে। রংপুরে অবস্থানরত বিদেশী নাগরিকদের মধ্যে চিকিৎসা শাস্ত্রে শিক্ষার্থীর সংখ্যা সবচাইতে বেশি। তারা রংপুর মেডেকিল কলেজ, বেসরকারি কমিউনিটি মেডিকেল কলেজ, প্রাইম মেডিকেল কলেজ, নর্দান মেডেকেল কলেজ,দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।