কালিহাতীতে স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যা

0
কালিহাতীতে স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যা

আবুল কালাম আজাদ: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পারখী ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামে পরিবারিক কলহের জের ধরে সোমবার রাত সাড়ে আট ঘটিকায় স্ত্রী আনোয়ারা বেগমকে(৪৫) কুপিয়ে হত্যা করে পরে স্বামী মো. লাল মামুদ(৫২) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত গৃহবধূ আনোয়ারা বেগম আউলিয়াবাদ গ্রামের খোরশেদ আলীর মেয়ে ও তার স্বামী মো. লাল মামুদ একই গ্রামের মৃত চান মামুদের ছেলে। জানাগেছে, নিহতদের দুই ছেলে ও এক মেয়ের জনক-জননী। বড় মেয়ে লাকীকে বিয়ে দিয়েছেন, মেঝ ছেলে আমিনুর বিয়ে করে কাতার প্রবাসী ও ছোট ছেলে আনোয়ার সৌদীআরব প্রবাসী। বিদেশ থেকে ছেলেদের পাঠানো টাকা সহ নানা বিষয় নিয়ে স্বামী- স্ত্রীর মধ্যে কলহ চলছিল। সোমবার সন্ধ্যায় পারিবারিক কলহের জের ধরে উত্তেজিত হয়ে লাল মামুদ ঘরে থাকা দা দিয়ে স্ত্রী আনোয়ারা বেগমকে কুপিয়ে খুন করেন। পরে অনুশোচনায় লাল মামুদ নিজেও গলায় রশি দিয়ে ঘরের ধর্ণার(আড়া) সাথে ঝুঁলে আত্মহত্যা করেন।কালিহাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) হাসান আল মামুন জানান, ঘটনাস্থল থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।মামলার প্রস্তুতি চলছে।