এবার সপরিবারে আমরণ অনশনে রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা

0
এবার সপরিবারে আমরণ অনশনে রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা

বাংলাদেশ প্রতিবেদক: বকেয়া বেতন ভাতা পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের সপরিবারে আমরণ অনশন চলছে।
গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে কর্মসূচি শুরু হয় চট্টগ্রামের আমিন জুটমিলের প্রধান ফটকে। বেলা ১১টার দিকে আমরণ অনশন শুরু করেন নরসিংদীর পাটকল শ্রমিকরা।
পরে বিকেলে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলের গেটের সামনে অনশন শুরু করেন শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা।
শ্রমিকরা জানান, কাঁচা পাট কিনতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, অবসরে যাওয়া শ্রমিকদের বকেয়া পরিশোধসহ ১১ দফা দাবি না মানা পর্যন্ত তাদের এ কর্মসূচি এ চলবে।
দাবি আদায়ের লক্ষ্যে গত ২৩শে নভেম্বর থেকে সভা, বিক্ষোভ মিছিলসহ ধর্মঘটের মত কর্মসূচিও পালন করেন রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর শ্রমিকরা। তবে দাবি আদায় না হওয়ায় আমরণ অনশন কর্মসূচি পালন করবেন তারা।