বিজয় দিবসে এনায়েতপুরে নব্য রাজাকার মুক্ত আওয়ামীলীগ কামনায় দোয়া মাহফিল

0
বিজয় দিবসে এনায়েতপুরে নব্য রাজাকার মুক্ত আওয়ামীলীগ কামনায় দোয়া মাহফিল

মারুফা মির্জা: স্বাধীনতা বিজয়ের ৪ দশক উপলক্ষে সিরাজগঞ্জে এনায়েতপুরে নব্য রাজাকার মুক্ত আওয়ামীলীগ ও ভুয়া মুক্তিযোদ্ধা মুক্ত দেশ কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে থানার সদিয়াচাঁদপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির পরিচালনায় আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম জাহিদ, আব্দুল মান্নান মোল্লা, হালিম শেখের রেজাউল করিম, যুবলীগ নেতা ওসমান গনি সরকার, ইউসুফ আলী শেখ, প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বর্তমানে নিবেদিত প্রাণদের ভালবাসার কারনেই আওয়ামীলীগ দল জাগ্রত রয়েছে। তবে তাদের মুল্যায়ন নেই। দলে হাইব্রিডরা সুবিধা আদায় করে পকেট ভারী করছে। কেউ-কেউ মসনদে বসে দলের নেতা-কর্মীদের অবমুল্যায়ন করে জামাত-শিবির নিয়ে শোডাউন করছে। আমরা চাই ঐসব জনপ্রতিনিধিদের দল থেকে বহিঃস্কার করা হোক। নইলে আওয়ামীলীগ তারা শেষ করে দেবে। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্ত্বার শান্তি, দেশের সমৃদ্ধি ও নব্য রাজাকার মুক্ত আওয়ামীলীগ এবং ভুয়া মুক্তিযোদ্ধা মুক্ত দেশ কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।