রাজাকারের তালিকায় চট্টগ্রামের ২২৩ সরকারি কর্মকর্তা-কর্মচারী

0
রাজাকারের তালিকায় চট্টগ্রামের ২২৩ সরকারি কর্মকর্তা-কর্মচারী

সদরুল আইন: একাত্তরে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

মহান মুক্তিযুদ্ধে বিরোধিতা এবং পাকিস্তানিদের দোসর হিসেবে হত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকা ব্যক্তিদের এই তালিকা প্রকাশ করা হয়।

রোববার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ তালিকা প্রকাশ করেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় একাত্তরে বেতনভোগী রাজাকার, আল-বদর, আল-শামস বাহিনীর যে তালিকা প্রকাশ করেছে সেখানে তৎকালীন সময়ে চট্টগ্রামে কর্মরত অন্তত ২২৩ সরকারি কর্মকর্তা-কর্মচারীর নাম শনাক্ত করা গেছে।

এর মধ্যে সবচেয়ে বেশি রাজাকার কর্মরত ছিল তৎকালীন পাকিস্তান রেলওয়েতে।