দেশে দারিদ্র্যের হার কমেছে ২০.৫ শতাংশ: পরিকল্পনামন্ত্রী

0
দেশে দারিদ্র্যের হার কমেছে ২০.৫ শতাংশ: পরিকল্পনামন্ত্রী

সদরুল আইন: এক বছরের ব্যবধানে দেশে দারিদ্র্যের হার ১ দশমিক ৩ শতাংশ কমে ২০.৫ শতাংশে দাঁড়িয়েছে।গত বছর এই হার ছিল ২১ দশমিক ৮ শতাংশ।

অন্যদিকে, হত দারিদ্র্যের হার কমে হয়েছে ১০ দশমিক ৫ শতাংশ, গত বছর যা ছিল ১১ দশমিক ৩ শতাংশ।

আজ মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

কয়েক বছর ধরেই দারিদ্র্যের হার কমছে। ২০০০ সালে দারিদ্র্যের হার ছিল ৪৮ দশমিক ৯ শতাংশ।

একইভাবে ২০০৫ সালে ৪০ শতাংশ, ২০১০ সালে ৩১ দশমিক ৫, ২০১৬ সালে ২৪ দশমিক ৩ ও ২০১৭ সালে দারিদ্র্যের হাম কমেছে ২৩ দশমিক ১ শতাংশ।