জয়নাল আবেদীন: সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে তিস্তা সেচ প্রকল্পের অবদান শীর্ষক সেমিনারে বক্তারা বলেছেন তিস্তা সেচ প্রকল্পের মাধ্যমে রংপুর নীলফামারী ও দিনাজপুর জেলায় কৃষকদের ভাগ্যের পরিবর্তন ঘটেছে । এসব এলাকার মানুষের আর্থসামাজিক অবস্থার আমুল পরিবর্তন ঘটেছে । সেচের পানি ব্যবহারের ফলে বছওে ৫লাখ লিটার ডিজেল ব্যবহার সাশ্রয় হয়েছে । বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন রংপুর কেন্দ্র ও সিভিল ইঞ্জিনিয়ারিং আইইবি ঢাকা'র উদ্যোগে " সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে তিস্তা সেচ প্রকল্পের অবদান" শীর্ষক সেমিনার আইইবি, রংপুর কেন্দ্রের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। আইইবি, রংপুর কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষের সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণাললয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ, এন আশিকুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিওন) ও সিভিল ইঞ্জিনিয়ারিং ডিভিশন আইইবি ঢাকার সভাপতি প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান ও রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট ছাফিয়া খানম । সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন আইইবি, রংপর কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী মোঃ মাহবুবুল আলম খান উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন আইইবি, রংপুর কেন্দ্রের দেড় শতাধিক প্রকৌশলীবৃন্দ।

