পরিস্থিতি অস্থিতিশীল করতে অপতৎপরতা চালাচ্ছে সরকার: ফখরুল

0
পরিস্থিতি অস্থিতিশীল করতে অপতৎপরতা চালাচ্ছে সরকার: ফখরুল

বাংলাদেশ প্রতিবেদক: বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের বিষয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপিকে বিতর্কিত ও বিএনপির ওপর দোষ চাপানোর জন্য পরিকল্পিতভাবে এসব কর্মকাণ্ড চালাচ্ছে সরকার ।
আজ রোববার দুপুরে সাংবাদিকদের এ কথা বলেন মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, সরকার পরিস্থিতি অস্থিতিশীল করতে অপতৎপরতা চালাচ্ছে ।
এরআগে আজ রোববার দুপুর সোয়া ১২ টার দিকে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরিত হয়েছে। এসময় আরও তিনটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে। উদ্ধার হওয়া তিনটি ককটেল নিষ্ক্রিয় করছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে কে বা কারা এই ঘটনার সাথে জড়িত তা জানা যায়নি।