উল্লাপাড়ায় বিপুল পরিমান ঔষধ জব্দ ও দোকানীকে ৩ মাসের কারাদন্ড

0
উল্লাপাড়ায় বিপুল পরিমান ঔষধ জব্দ ও দোকানীকে ৩ মাসের কারাদন্ড

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রোববার রাত আটটার দিকে মানিক উদ্দিন নামের এক ঔষধ দোকানীকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড, নগদ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আরিফুজ্জামান এ আদালত পরিচালনা করেন। আদালত সূত্রে, উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান উল্লাপাড়া পৌর শহরের সাদিয়া ফার্মেসিতে র‌্যাব-১২ সদস্যদের সহযোগিতায় এক অভিযান চালান। এ অভিযানে মালিক মোঃ মানিক উদ্দিনকে চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ও বিক্রয়ের জন্য নয় (চিকিৎসকদের স্যাম্পুল) ঔষধ বিক্রির অপরাধে আটক এবং পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে এ সাজা ও অর্থ জরিমানা করা হয়। এছাড়া বিপুল পরিমান ঔষধ জব্দ করা হয়েছে।