মুজিববর্ষের ক্ষণগণনা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

0
মুজিববর্ষের ক্ষণগণনা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সদরুল আইন: শুরু হয়েছে ক্ষণগণনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ক্ষণগণনার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের অনুষ্ঠান থেকে ক্ষণগণনার উদ্বোধন করেন। এর মাধ্যমে সারাদেশে ক্ষণগণনা শুরু হয়েছে।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, আমি সেদিন এয়ারপোর্টে আসতে পারিনি। রেডিওতে সেই অনুষ্ঠান শুনেছি।

চোখের পানি তখন ধরে রাখতে পারিনি। তিনি দেশের মাটিতে নেমে পরিবারের কথা ভাবেননি। তিনি মানুষের জন্য ছুটে যান রেসকোর্স ময়দানে।

প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা স্বাধীনতা দিয়ে গেছেন। বাঙ্গালী জাতি তার ডাকে সাড়া দিয়ে যুদ্ধ করে বিজয় অর্জন করেছিলেন। যারা জাতির জন্য আত্মহুতি দিয়েছেন তাদের এবং মিত্র বাহিনীর প্রতি আমি কৃতজ্ঞতা জানাই।’

বিকেলে রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাসহ হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের এই দিনে সারাদেশে মুজিববর্ষ উদযাপনের কাউন্টডাউন শুরু হয়।