উল্লাপাড়ায় অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

0
উল্লাপাড়ায় অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ শনিবার সকাল সাড়ে দশটায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠান উদযাপনে উপজেলা প্রশাসনের উদ্যোগে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক আনন্দ র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। উপজেলা চত্বর থেকে র‌্যালিটি বের হয়। এ র‌্যালী শেষে উপজেলা চত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুজ্জামান। বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান,মহিলা ভাইস চেয়ারম্যান রীবলি ইসলাম কবিতা,মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) গোলাম রহমান, মডেল থানা অফিসার ইনচার্জ মীর শাহীন শাহ পারভেজ প্রমুখ।