চান্দিনায় কালেক্টরেট ৩য় শ্রেণির কর্মচারীদের তৃতীয় দিনের কর্মবিরতি

0
চান্দিনায় কালেক্টরেট ৩য় শ্রেণির কর্মচারীদের তৃতীয় দিনের কর্মবিরতি

ওসমান গনি: পদবী পরিবর্তনের দাবিতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি, কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী সারা দেশের ন্যায় কুমিল্লার চান্দিনায় কালেক্টরেটের ৩য় শ্রেণির কর্মচারীগন ২২ জানুয়ারি সকাল ৯টা থেকে ১২ টা পর্যন্ত দ্বিতৃীয় দিনের নির্ধারিত অবস্থান কর্মসূচি চান্দিনা উপজেলা পরিষদ চত্বরে পালন করেন।

এতে অংশ গ্রহন করেন কালেক্টরেট সহকারী সমিতি চান্দিনা উপজেলার সভাপতি মো. মফিজুল ইসলাম, অফিস সহকারী সহ-সভাপতি রহিমা বেগম, উচ্চমান সহকারি সহ-সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির, অফিস সহকারী সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম, একাউন্টেন্ট ক্লার্ক সাধারণ সম্পাদক শামীমা আক্তার, সার্টিফিকেট পেশকার সহ – সাধারন সম্পাদক হাবিবুন্নবী আশিকুর রহমান, সার্টিফিকেট সহকারী প্রমুখ।