পায়রা সমুদ্র বন্দরে ক্রেনের বাকেট ছিড়ে শ্রমিক নিহত

0
পায়রা সমুদ্র বন্দরে ক্রেনের বাকেট ছিড়ে শ্রমিক নিহত

এস কে রঞ্জন: পটুয়াখালীর কলাপাড়ার পায়রা সমুদ্র বন্দরে নির্মাণাধীন পাঁচ তলা ষ্টাফ কোয়ার্টারে ভবন নির্মান শ্রমিকের মাথায় ক্রেনের বাকেট ছিড়ে পাড়ায় পলাশ হাওলাদার (২৮) নামের এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকাল সোয়া তিন টায় পায়রা বন্দর চত্বরের অভ্যন্তরে। নিহতের লাশ কলাপাড়া থানা পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়ে দিয়েছেন। পায়রা বন্দরের সিকিউরিটি কর্মকর্তা সোহেল আহমেদ জানান, পায়রা বন্দরে কর্মরত কর্মকর্তাদের জন্য বন্দরের পাঁচ তলা ষ্টাফ কোয়ার্টার নির্মাণ কাজ চলছে। পলাশ হাওলাদার ওই নির্মাণাধীণ ভবনের নিচে দৈনিক চুক্তিভিত্তিক নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলো। ঘটনার সময় ভবনের পাঁচতলায় বাকেট ছিড়ে পড়ায় গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কলাপাড়া থানার এসআই মো. আসলাম জানান, নিহত পলাশ হাওলাদার বরগুনা সদর থানার কেওড়াবুনিয়া ইউনিয়নের তুলশিবাড়িয়া গ্রামের হানিফ হাওলাদারের ছেলে। সে পায়রা বন্দরে ঠিকাদারি প্রতিষ্ঠান নুরজাহান কনষ্টাকশনের নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।