চান্দিনায় করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য বিশেষ দোয়া

0
চান্দিনায় করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য বিশেষ দোয়া

ওসমান গনি: বিশ্বব্যাপী করোনা ভাইরাস থেকে মুক্তির লক্ষে বাংলাদেশ রেজভীয়া তালিমুস সুন্নাহ্ধসঢ়; বোর্ড ফাউন্ডেশন চান্দিনা উপজেলা শাখার উদ্যোগে মিলাদ-মাহফিল ও বিশেষ দোয়া করা হয়। এসময় করোনা ভাইরাস হতে সতর্কতা, করণীয়, কীভাবে ছড়ায় এবং গণসচেতনতা প্রভৃতি বিষয়ও তুলে ধরা হয়। শুক্রবার (২০ মার্চ) বাদ জুম’আ রেজভীয়া দরগাহ শরীফের আদর্শবাহী এই অঙ্গসংগঠন এর আয়োজনে চান্দিনা পৌরসভার ছায়কোটস্থ কার্যালয়ে ওই অনুষ্ঠান হয়। পরে করোনা ভাইরাস সংক্রমণ রোধ, আক্রান্তদের মুক্তি লাভ এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খিরাসার মোহনপুর দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মুফতী মো. রুহুল আমিন, রেজভীয়া তালিমুস সুন্নাহ্ধসঢ়;র কেন্দ্রীয় মহাসচিব মুফতী কাজী ছিদ্দিকুর রহমান রেজভী, চান্দিনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা কাজী হুমায়ুন কবির আজাদী, মাওলানা শাহ আলম, মাওলানা হুমায়ুন কবির, মো. আবদুল হক, মো. সেলিম, মো. সুমন কাজী, আবদুর রশিদ, হাজী মিলন, মো. আনোয়ার হোসেন, মো. নজরুল ইসলাম, মো. রিপন, মো. সালাউদ্দিন, মো. বিল্লাল, আবদুল আজিজ, মৌলভী সাদ্দাম হোসেন, মো. খলিলুর রহমান, কাজী আনোয়ার, মো. মনির হোসেন, মো. নাছির।