তারুণ্যের অনন্য প্রতিক ইকবাল হোসেন সবুজ

0

সদরুল আইন: ‘বাংলার রুপ আমি দেখিয়াছি তাই,পৃথিবীর রুপ খুঁজিতে যাইনি আর’ কবির কথাগুলো ধারন করে যার ভাবনায়, মননে শুধুই গাজীপুর তিনি আর কেউ নন, এ জেলার মা মাটি মানুষের সন্তান অনন্য জনপ্রিয়তার স্বত্ত্বাধিকারি সদ্য নির্বাচিত সাংসদ ইকবাল হোসেন সবুজ।

যিনি তার নির্বাচনী এলাকাকে আধুনিক মানবিক শহর গড়ার স্বপ্নদ্রষ্টা হয়ে একটি নতুন দিনের সূচনা করতে যেয়ে শুরুতেই চমক দেখিয়ে পরিবহন সেক্টরকে চাঁদাবাজ মুক্ত করেছেন।

ভূমিদস্যূতার করাল গ্রাসে জর্জরিত ছিল গাজীপুর -৩ আসনের জনপদ। সবুজ এমপি হওয়ার সাথে সাথে দুর্জয়ের লাল নীল সাদা বাহিনীর ভূমিদস্যূরা পর্দার আড়ালে চলে গেছে।

ঘর থেকে বের হলেই যে সব রিক্সা ভ্যানওয়ালাদের রাস্তার দুই প্রান্তে রসিদের মাধ্যমে অবৈধ চাঁদা দিতে হত, সবুজের এক কথায় তা বন্ধ হয়ে গেছে।

এখন আর কোন রিক্সা-ভ্যানওয়ালাকে চড় থাপ্পড় লাথি খেতে হয় না পরিবার পরিজনের সামনে প্রকাশ্য রাজপথে।হতে হয় না দুর্জয়ের ক্যাডার ও পৌরসভার অবৈধভাবে ডাকা টোল আদায়কারিদের হাতে নির্যাতন জখম বা রক্তাত্ব।

নিরাপত্তা ফিরে এসেছে স্কুল কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে। তরুণীদের প্রতি ইভটিজিং এর যে দৌরাত্ম ছিল তা বন্ধ হয়ে গেছে সবুজের কঠর নির্দেশে। মেয়েরা এখন নিরাপদে পথ চলছে স্কুল কলেজসহ জীবনের সর্বক্ষেত্রে।

শিল্প অধ্যূষিত গাজীপুর-৩ আসনে কাক ডাকা ভোরে গার্মেন্টসে মেয়েদের পদচারনায় মুখর হয় সব সময়।এখন অার কোন চাঁদাবাজ রাজনৈতিক দূর্বৃত্ত রাস্তায় মেয়েদের নাজেহাল করার দু:সাহস দেখায় না।

কেড়ে নিতে পারে না মাস শেষে ঘাম ঝরানো শ্রমিকের বেতনের টাকা।নিয়োগ বানিজ্যও করতে পারছে না রাজনৈতিক দুর্বৃত্তরা নব নির্বাচিত সাংসদ সবুজের দীপ্ত পদচারণায়।

কিছুদিন অগেও এই আসনের সর্বত্র ইয়াবার ছড়াছড়ি ছিল। প্রকাশ্যে মাদকের হাট বসত সন্ধ্যা হলেই।সাংসদ সবুজের দৃড় হুশিয়ারিতে বন্ধ হয়ে গেছে মাদকের বিকিকিনি।

অন্ত:ত প্রকাশ্যে মাদক বিক্রি বা সেবন করার কথা কেউ স্বপ্নেও আর ভাবতে পারছে না।

মিল ফ্যাক্টরিগুলোতে এখনো সাবেক এমপিপুত্র দুর্জয়ের চাঁদাবাজচক্র সক্রিয় বা বহাল তবিয়তে রয়েছে সত্য, তবেএকটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে এদেরকে বিদায় জানানো হবে ২/৩ মাসের মধ্যেই, এমনটাই বলেছেন নব নির্বাচিত এমপি ইকবাল হোসেন সবুজ।

যেখানে অনিয়ম দুর্নীতি স্বেচ্চার, সেখানেই সবুজের অদৃশ্য দৃড় হাতের শাসনে শৃঙ্খলা ফিরে অাসতে শুরু করেছে এক সময়ের রক্তাত্ব জনপদ শ্রীপুরে।

জাতির জনকের স্বপ্ন বুকে ধারন করে, শেখ হাসিনার উন্নয়ন ও দেশকে এগিয়ে নেওয়ার কর্মি হিসেবে গাজীপুরের নন্দিত সাংসদ ইকবাল হোসেন সবুজের সকল অন্যায়ের বিরুদ্ধে দৃড় এ অবস্থান ইতিমধ্যেই প্রশংসিত হচ্চে সর্বমহলে।

সার্বিক অবস্থায় মনে হচ্ছে, নব নির্বাচিত এমপি ইকবাল হোসেন সবুজ যেন নিজেই বঙ্গবন্ধুর স্বপ্নের নতুন এক বাংলাদেশ।